বিশেষ প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫
ঢাকার রাজনৈতিক অঙ্গনে চীনের অব্যাহত আগ্রহের অংশ হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান এবং বেগম সেলিমা রহমানও উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারও যোগ দেন।