বিশেষ প্রতিনিধি
০৯ জুলাই ২০২৫
২০১৮ সালের বহুল বিতর্কিত নির্বাচনে যে ২১৩টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছিল, সেই কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে শুরু হওয়া তদন্তটি তিন মাস ধরে চললেও জেলা প্রশাসন বা নির্বাচন কমিশনের কেউই তাদের তথ্য সরবরাহ করতে পারছে না। উল্টো অভিযোগ উঠেছে, ২০১৯ সালের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের পর তৎকালীন প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশে নির্বাচনের প্রমাণপত্র পরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল।
