বিশেষ প্রতিনিধি
১০ জুলাই ২০২৫
২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এক নাটকীয় মোড় নিয়েছে। মামলার অন্যতম আসামি, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তার স্বীকারোক্তির ভিত্তিতেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
