জুলাই ঘোষণাপত্রে সায় দিচ্ছে বিএনপি, চূড়ান্ত হচ্ছে খসড়া
বিশেষ প্রতিনিধি
১০ জুলাই ২০২৫

বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করার পথে বড় অগ্রগতি হয়েছে। সরকারের পাঠানো নতুন খসড়া পর্যালোচনার পর এতে ইতিবাচক সাড়া দিয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। দলটির দীর্ঘদিনের দাবি মেনে ঘোষণাপত্রে একাত্তরের মুক্তিযুদ্ধের পাশাপাশি পঁচাত্তরের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবকে অন্তর্ভুক্ত করায় এই ঐকমত্যের পথ তৈরি হয়েছে।

গত মঙ্গল ও বুধবার বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ব