সংস্কার আমাদের রক্তে, বিএনপিকে বাধা বলা অন্যায়: ফখরুল
বিশেষ প্রতিনিধি
১০ জুলাই ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার বিএনপির মজ্জাগত বিষয় এবং এই দলের জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। তাই বিএনপি সংস্কার আটকে দিচ্ছে—এমন অভিযোগকে ‘সত্যের অপলাপ’ এবং ‘অত্যন্ত অন্যায়’ বলে অভিহিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।