হারুনের ‘পঞ্চপাণ্ডব’ ও ক্ষমতার সিন্ডিকেট: যেভাবে চলতো ডিবিতে নির্যাতন-বাণিজ্য ও লুটপাট
বিশেষ প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫

সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ একা একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা এক ভয়াবহ সিন্ডিকেটের প্রধান। তার নিয়ন্ত্রণে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিণত হয়েছিল একটি নির্যাতন কেন্দ্র, অর্থ আদায়ের কারখানা এবং রাজনৈতিক দমন-পীড়নের প্রধান হাতিয়ারে। তার এই সাম্রাজ্য পরিচালনায় সার্বক্ষণিক সহযোগী হিসেবে কাজ করত ‘পঞ্চপাণ্ডব’ নামে পরিচিত পাঁচজন দুর্ধর্ষ কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিভিন্ন সূত্রের তথ্যে বেরিয়ে এসেছে এই চক্রের অপকর্মের চাঞ্চল্যকর সব কাহিনী।