বিশেষ প্রতিনিধি
২০ জুলাই ২০২৫
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আপিল বিভাগের রায়ের ওপর পূর্ণ আস্থা রাখছে বিএনপি। তবে আদালতের রায়ে অনুকূল সিদ্ধান্ত না এলে সংসদের মাধ্যমে আইন প্রণয়ন করে ব্যবস্থাটি ফিরিয়ে আনার পথও খোলা রাখা উচিত বলে মত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ১৫তম দিনের সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।