নির্বাচনের দ্রুত আয়োজনেই সংকট সমাধানের পথ: মির্জা ফখরুল

বিশেষ প্রতিনিধি
২৩ জুলাই ২০২৫

চলমান রাজনৈতিক অস্থিরতা থেকে উত্তরণের উপায় হিসেবে দ্রুত নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব একটি রাজনৈতিক সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করবে—এটাই বর্তমান সংকট নিরসনের একমাত্র পথ।”

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল