রাতে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা

বিশেষ প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫

জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে হাসপাতালে যাওয়ার পর অবশেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত ২টা ৫২ মিনিটে গুলশানের নিজ বাসভবনে পৌঁছান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১টা ১৮ মিনিটে বেগম জিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর রাতেই তাঁকে বাসায় ফিরিয়ে আনা হয়।

খালেদা জিয়à