বিশেষ প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫
ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান আলোচনায় প্রাপ্ত ‘জুলাই সনদের’ খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত— এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের ২১তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এটা ভূমিকা বা রূপরেখা বলা যায়। বিস্তারিত বিষয়গুলো পরে আসবে। আমরা ভাষাগত কিছু সংশোধনী দিয়ে কাল জমা দেব।”
তিনি বলেন, “সংসদই দেশের একমাত্র সার্বভৌম প্রতিষ্ঠান। জনগণের দেওয়া ক্ষমতায় সংসদই আইন প্রণয়ন করে। সেখানেই রাষ্ট্রের মূল করà