উন্নয়নে স্বাধীন প্রতিষ্ঠান জরুরি: খসরু

বিশেষ প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫

টেকসই উন্নয়নের জন্য স্বাধীন ও পেশাদার প্রতিষ্ঠান অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “ক্যাপিটাল মার্কেট, ব্যাংক খাত ও তথ্য সংগ্রহে পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিত না হলে উন্নয়ন হবে কাগজে-কলমে, বাস্তবে নয়।”

তিনি বলেন, “ব্যাংকে স্বল্পমেয়াদি আমানতের বিপরীতে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া ভয়ানক সংকেত। সরকার চাইলে তথ্যভিত্তিক, দক্ষ প্রশাসন গড়ে তোলা সম্ভব। কিন্তু তা