রোডম্যাপ ঘোষণায় আশাবাদী বিএনপি

বিশেষ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫

একাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ‘খুশি’ হওয়ার কথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েছে। মূল কথা হচ্ছে— আমরা খুশি।”

রোডম্যাপকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা— এমন প্রশ্নে ফখরুলের সংক্ষিপ্ত উত্তর ছিল “জি।”

এদিন দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে