দেশের উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনা দিয়েছে বিএনপি: আমীর খসরু

বিশেষ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি এখন শুধু আন্দোলন নয়, জনগণের জন্য বাস্তবসম্মত ও সুস্পষ্ট রূপরেখা দিয়েছে।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন।

আমীর খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খাল খনন, ৩০ কোটি গাছ রোপণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ দেও