বিশেষ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি জন্মলগ্ন থেকে ৪৭ বছর ধরে নিরলস লড়াই-সংগ্রাম করে যাচ্ছে।” তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতেও এ সংগ্রাম আরও বেগবান হবে।

সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।
ফখরুল বলেন, “বিএনপির অসংখ্য নেতাকর্মী গণতন্ত্রের জন্য প্রাণ দিয়à