দেশে দুই সংবিধান চলতে পারে না: সালাহউদ্দিন
বিশেষ প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “এক দেশে দুই সংবিধান চলতে পারে না।”

রোববার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের সভায় তিনি বলেন, বর্তমান সরকারও এই সংবিধানের ভিত্তিতেই গঠিত হয়েছে। প্রশাসন, বিচার বিভাগসহ রাষ্ট্রের সবকিছু এই সংবিধান অনুযায়ী চলছে। এখন যদি বলা হয় সংবিধান পরিবর্তিত হয়েছে, তাহলে আদালতে প্রশ্ন উঠবে—কে পরিবর্তন করল, কার অধিকার আছে সংবিধান পরিবর্তনের?

তিনি বলেন, সংবিধান সংশোধনের যথাযথ ফোরাম জাতীয় সংসদ। আলোচনার ভিত্তিতে যে à