বিশেষ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল চায় যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে ইইউ অফিসে বিএনপির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে এগোচ্ছে। দেশ গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে দেখে ইইউ সন্তুষ্ট। বৈঠকে এ নিয়ে উভয়পক্ষের করণীয় বিষয়ে আলোচনা হয়েছে। “শেষ কথা হলো, বাংলাদেশে যত দ্à¦