পাহাড়ের অস্থিরতা পূজাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিশেষ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্গাপূজাকে ঘিরে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে। এর পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র সক্রিয়।

বুধবার রাজধানীর নয়াপল্টনে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, পাহাড়ে যে অশান্তির সৃষ্টি হয়েছে তা পূর্ণ রাজনৈতিক চক্রান্তের অংশ। উদ্দেশ্য একটাই—বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করা।

তিনি জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব সম্প্রদায়ের à¦