সম্ভবত ২০১১ সালের মে মাস। ম্যাডাম খালেদা জিয়া তখন সংসদে বিরোধী দলের নেত্রী। ওই সময়ে তিনি গিয়েছিলেন বৃটেন ও যুক্তরাষ্ট্র সফরে। ছোট্ট অনটুরাজ টিম। আমিও তাঁর সফরসঙ্গী হবার দুর্লভ সুযোগ পেয়েছিলাম। এর সঙ্গে যুক্ত আলোকচিত্রটি ওই সফরের সময়ের। ম্যাডামের সম্মানে দেওয়া এক নৈশ ভোজসভায় শামিল হয়েছিলেন তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ছোটভাই টনি নামে পরিচিত অ্যান্থনি ডিন রডহ্যাম ও তার স্ত্রী। ফোটোতে ম্যাডামের দু’পাশে টনি দম্পতি। পেছনে আমিও দাঁড়ানো ছিলাম। যা-হোক ওই সফরকালের একটা ঘটনার কথা বলি। রোগে-শোকে-বয়সে আমার স্মৃতি খানিকটা ঝাপসা হয়ে এলেও ওই ঘটনাটি মনে বেশ দাগ কেটে আছে।
বেগম খালেদা জিয়ার সঙ্গে আমরা যাচ্ছিলাম হোয়াইট হাউস-এ। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার-এর সঙ্গে তাঁর ওয়েস্ট উইংয়ের অফিসে ম্যাডামের বৈঠক। যিনি এই বৈঠকের আয়োজক তিনি মার্কিন নাগরিক ও সে দেশের সাবেক রাষ্ট্রদূত। ম্যাডামের সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছোটভাই তিনি। তাঁর নাম এম. ওসমান সà