নিঃস্বার্থ কর্মী

রাজনীতি ত্যাগী কর্মীদের কাছে শুধু কোনো পেশা বা সাময়িক ব্যস্ততার নাম নয়; রাজনীতি তাদের বিশ্বাস, তাদের চেতনা, তাদের আবেগ, তাদের নেশা।
এটি এমন এক অনুভূতি, যা একজন মানুষকে নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ, দল ও আদর্শের জন্য ত্যাগ স্বীকার করতে শেখায়।

এরা না খেয়ে থেকেছে, খালি পকেটে ক্ষুধার যন্ত্রণা ধারণ করে কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটে মিছিলে পিকেটিংয়ে যোগ দিয়েছে। অনেক রাত নির্ঘুম কেটেছে শুধুমাত্র দলের একটি কর্মসূচি সফল করার চিন্তায়। কত রাত বাসায় থাকতে পারেনি বিরোধী দলীয় কর্মী হওয়ায়। চাকরি খুইয়েছে কতবার শুধু রাজনীতিতে সময় ব্যয় করায়। বাসা থেকে পালিয়ে মিছিল করেছে কতবার সেই হিসেব অজানা এখনো। কত মিথ্যা বলেছে কাছের মানুষ