শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে এফবিআইয়ের প্রমাণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪

গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মার্কিন প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ৩০ কোটি ডলার পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। লন্ডনে সংস্থার প্রতিনিধির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পাচারের প্রমাণ ও মার্কিন তদন্ত
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের বর্ষীয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত করেন, বাংলাদেশ থেকে ৩০ কোটি ডলার বিভিন্ন মার্কিন ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। ৯ সেপ্টেম্বর এফবিআইয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি হস্তান্তর করে।