বিশেষ প্রতিনিধি
আপডেট: ০২ জানুয়ারি ২০২৫
আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক বিতর্কের আড়ালে আওয়ামী লীগের লুটপাটের ঘটনাগুলো চাপা পড়ে যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের দুর্নীতি নিয়ে প্রকাশিত একটি বিশ্লেষণ প্রতিবেদন উন্মোচনের জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক তর্ক-বিতর্কের মধ্যে আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের ঘটনাগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। এতে তাদের সুবিধা হচ্ছে। তারা দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, অথচ মানুষ তা ভুলে যাচ্ছে।”
