বিশেষ প্রতিবেদক
৪ জানুয়ারি, শনিবার, ২০২৫
রাজধানীর কারওয়ান বাজারে ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ৯ বছর পর এজাহারভুক্ত আসামি আবুল হাসান (৪০) গ্রেপ্তার হয়েছেন। তেজগাঁও থানা পুলিশ গতকাল শুক্রবার ভোরে রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে আটক করে।
ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আবুল হাসান নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন