বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা পরিকল্পনা নিয়ে পরিচালিত একটি গবেষণায় জানা গেছে, দেশের নেটিজেনদের মধ্যে ৬৫.৯% এই পরিকল্পনার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। এদিকে, ২৯.৯% নেটিজেন এই প্রস্তাবনায় নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ৪.২% নিরপেক্ষ অবস্থানে রয়েছেন।

গবেষণার ফলাফল ইঙ্গিত করে যে, বিএনপির এই পরিকল্পনা দেশের জনগণের মাঝে উল্লেখযোগ্য মাত্রায় সাড়া ফেলেছে।
গবেষণা পদ্ধতি
এই গবেষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন গণমাধ্যম যেমন এটিএন নিউজ, বাংলা ভিশন, সময় টিভি, এস টিভি, যমুনা টিভি এবং বিএনপির নিজস্ব চ্যানেলের তথ্য বিশ্লেষণ করা হয়। ডেটা মাইনিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার কà¦