জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচির ঘোষণা
বিশেষ প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি ঘোষণা করেছে দলটি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, আগামী রোববার সকাল ১১টায় জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সà