বিশেষ প্রতিবেদক
১৯ জানুয়ারি, রবিবার, ২০২৫
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে তার ডাকনাম ছিল কমল।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমান “বীর উত্তম” খেতাবে ভূষিত হন। রাষ্ট্রপতি হিসেবে তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করে দেশের রাজনৈতিক ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনেন। তার একাধিক স্মরণীয় বক্তব্যের মধ্যে অন্যতম হলো, “I will make politics difficult for the politicians,” যা তার রাজনৈতিক দূরদর্শিতà¦