বিশেষ প্রতিনিধি
২০ জানুয়ারি, সোমবার, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের শুরুতেই তিনি নিজের সদস্যপদ নবায়ন করেন এবং অতিথিদেরকেও একই প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

তারেক রহমান তার বক্তব্যে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “দেশটি এক ভয়াবহ ঝড়ে লন্ডভন্ড হয়েছে। এই ঝড় বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুনের শিকার করেছে। এখন সময় এসেছে দলকে পুনর্গঠনের।” তিনি উল্লেখ করেন, যারা প্রতিকূলতাà