আমলাতান্ত্রিক ব্যবস্থায় দুর্নীতির ভয়াবহতা নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ
বিশেষ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারি আমলারা এখন আর জনগণের কল্যাণ নয়, বরং ব্যক্তিগত স্বার্থ, দুর্নীতি ও চুরির চিন্তায় নিমগ্ন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের অফিস-আদালতে যে ভয়াবহ দুর্নীতি চলছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখন ব্যক্তিগত স্বার্থ ছাড়া কোনো চিন্তাভাবনা দেখা যাচ্ছে না। এটি অত্যন্ত দুঃখজনক