১৭ দিনের চিকিৎসা শেষে তারেক রহমানের বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
বিশেষ প্রতিনিধি
২৫ জানুয়ারি, শনিবার, ২০২৫

যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৭ দিন লন্ডন ক্লিনিকে থাকার পর ছেলের বাসায় ফিরেছেন। আপাতত চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নেবেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে তার মা বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে যান। এসময় গাড়িতে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।