১৫ বছরে ব্যাংক খাত থেকে দুই লাখ কোটি টাকা লোপাট: গভর্নরের অভিযোগ
বিশেষ প্রতিনিধি
২৭ জানুয়ারি, সোমবার, ২০২৫

শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের ব্যাংক খাত থেকে দুই লাখ কোটি টাকা লোপাটের অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, এই অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

গভর্নর বলেন, ব্যাংক খাত থেকে প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার (১,৭০০ কোটি ডলার) পাচার হয়ে গেছে। এই অর্থপাচারের ঘটনা তদন্তে বিশ্বখ্যাত তিনটি হিসাবরক্ষণ ফার্ম—ইওয়াই, ডেলয়েট এবং কেপিএমজি—নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্ত