দুদকের অনুসন্ধানে অদৃশ্য সূচনা ফাউন্ডেশন

বিশেষ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্বই খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। মানসিক স্বাস্থ্য ও অটিজমসহ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা এই সংস্থাটি কাগজে-কলমে ২০১৪ সাল থেকে কার্যক্রম চালিয়ে এলেও বাস্তবে তার কোনো উপস্থিতি পাওয়া যায়নি বলে জানায় দুদক।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সমাজসেবা অধিদপ্তর থেকে সংগৃহীত ঠিকানায় তদন্ত করতে গিয়ে দুদকের চার সদস্যের একটি দল দেখতে পায়, ধানমণ্ডির ওই স্থানে কোনো অফিস নেই—বরং এটি একটি আবাসিক ভবন। দুদকের সহকারী পরিচালক স্বপন কুমার রায় জানান, à