আওয়ামী লীগের হরতালে সাড়া দেবে না জনগণ, শাস্তির অপেক্ষায় দেশ: রিজভী

বিশেষ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের ডাকা হরতালে জনগণ সাড়া দেবে না, বরং তারা সরকারের শাস্তি দেখার অপেক্ষায় রয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘জুলাই বিপ্লবে নিহত ও আহতরা সুবিচার চায়। যারা আহনাফের মতো নিরীহ ছেলেকে গুলি করেছে, তাদের নিষ্ঠুরতা নেকড়ের চেয়েও ভয়ংকর। শেখ হাসিনার কাছে জনগণের জীবনে