নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি, শুক্রবার, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে হলে বিদেশি শিল্পীদের আধিপত্য রোধ করতে হবে। বিগত সরকার আমলে ভারতীয় শিল্পীদের প্রাধান্য দিয়ে দেশি শিল্পীদের অবমূল্যায়ন করা হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। এমনকি পাকিস্তান থেকেও শিল্পী আনার ঘটনা ঘটছে। তাই দেশীয় সংস্কৃতির সুরক্ষায় বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে দেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করেছে এবং এটি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
