বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশে প্রতিনিয়ত শঙ্কা বাড়ছে। কোনো অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কেন ঘটবে?
শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এক পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘কুমিল্লায় যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পর মৃত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে, যা চরম মানবাধিকার লঙ্à¦