বিশেষ প্রতিনিধি
৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার
বাংলাদেশে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি নতুন স্বাস্থ্য নীতি ও সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছে বিএনপি। দলটি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মডেলের আদলে সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।