স্বাস্থ্য খাতে সংস্কারের রূপরেখা জমা দিল বিএনপি

বিশেষ প্রতিনিধি
৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

দেশের স্বাস্থ্য খাতে জরুরি সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কমিশনের অফিসে বিএনপির প্রতিনিধি দল এ প্রস্তাবনা হস্তান্তর করে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক রফিক আল কবির লাবু, ডা. পারভেজ রেজা কাকন, সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসà