আওয়ামী স্থাপনায় ধ্বংসযজ্ঞ, ইতিহাসের সাক্ষী হতে জনতার ঢল
বিশেষ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ওই স্থান পরিণত হয় হাজারো মানুষের সমাগমস্থলে। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ভিড় জমিয়েছেন, যেন ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী হতে পারেন।

শিশু থেকে বৃদ্ধ, ছাত্র-শিক্ষক, চাকরিজীবী থেকে গৃহিণী—সবাই এসেছেন ভবনটির ধ্বংসস্তূপ দেখতে। উৎসুক জনতার মন্তব্যে ফুটে উঠেছে তীব্র প্রতিক্রিয়া। এক শিক্ষার্থী বলেন, ‘শয়তানের পরিণতি দেখতেই এখানে এসেছি।’ কেউ কেউ ভবনটিকে গণশৌচাগারে রূপান্তরের দাবি তুলেছেন।

রাজধানীর বিভিন্ন শিক্à