বিশেষ প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৫:
দেশের সাম্প্রতিক নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটি মনে করছে, গণ-অভ্যুত্থানের ছয় মাস পর এমন পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ নেই এবং এটি মূলত নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্রের অংশ। এ নিয়ে নিজেদের অবস্থান জানাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী ১০ ফেব্রুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
