বিশেষ প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
বিএনপি আগামী ১১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে রাজনৈতিক কর্মসূচি শুরু করতে যাচ্ছে। ৬৪ জেলার এই কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

আজ বিকেল ৫টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “১০ দিনের মধ্যে ৬৪টি জেলায় সভা-সমাবেশ করবে বিএনপি। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতেও এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রতিটি সমà