শমসের মবিনের দাবি: ‘আমি বিএনপি করতাম’, আদালতে তর্ক-বিতর্কের ঝড়

বিশেষ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় নিজ বাসায় থাকার দাবি করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। আদালতে নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরে তিনি বলেন, ‘আমি তো ৫ আগস্ট বাসায় ছিলাম। কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমি এর প্রমাণ দিতে পারব। তাই আমাকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করা হোক।’

শমসের মবিন আরও বলেন, ‘আমি তো ১৫ বছর বিএনপির রাজনীতি করেছি, মাননীয় আদালত।’