গুম তদন্তে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গুম তদন্তের অগ্রগতির অংশ হিসেবে আয়নাঘর পরিদর্শন করেছেন। তার সঙ্গে দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ১৯ জানুয়ারি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টাকে তদন্তের সর্বশেষ তথ্য জানানো হয়। কমিশনের সদস্যদের আহ্à