বিশেষ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫
ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও গণহত্যার নির্দেশনা দেওয়ার প্রমাণ মিলেছে শেখ হাসিনার টেলিফোন কথোপকথনের রেকর্ডে। ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত তার একাধিক ফোনালাপ উদ্ধার করা হয়েছে।
কলরেকর্ড বিশ্লেষণে দেখা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের শুরুর দিকে ১৮ জুলাই শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকীর সঙ্গে দুটি ফোনালাপে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা চালানোর নির্দেশ দেন। প্রথম কলটি ছিল ১৩৮ সেকেন্ড এবং দ্বিতীয়টি ৭৩ সেকেন্ড দীর্ঘ।

উদ্ধারকৃত কলরেকর্ড অনুযায়ী, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে শেখ হাসিনা একাধিকবার প্রাণঘাতী অস্ত্র