নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে: রিজভী
বিশেষ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি মহল নির্বাচন নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করছে। তারা বলছে, স্থানীয় নির্বাচন আগে হতে হবে, তারপর সংসদ নির্বাচন। তবে কেন এমন আলোচনা উঠছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকেলে শবে বরাত উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ মন্তব্য করেন। বিএনপির পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তিনি বলেন, কে ক্ষমতায় আসবে, তা নির্ধারণ করবে জনগণ। জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জà