তিস্তার পানির দাবিতে উত্তাল উত্তরাঞ্চল, বিএনপির সমাবেশে জনস্রোত


১৭ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শুধু তিস্তা নয়, অন্য নদীগুলোর পানিও তারা আনতে পারেনি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) লালমনিরহাটের কালীগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া সড়ক সেতুতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।