ব্যাংক খাতের দুর্দশার নেপথ্যে তিন গভর্নর, আইনের আওতায় আনার দাবি

বিশেষ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে দেশের ব্যাংক খাতে ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। এই খাতের ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সাবেক তিন গভর্নর—আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার ব্যাংক খাতের সংস্কারের উদ্যোগ নিলেও দায়ীদের এখনও বিচারের আওতায় আনা সম্ভব হয়নি।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংক খাত পুনর্গঠনের কাজ শুরু করলেও, প্রধান দায়ীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুঁজিবাজারের দুর্নীà