বিশেষ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫
সরকারের নির্বাচনী সদিচ্ছা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারে থেকে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না।

বুধবার দুপুরে ফার্মগেটে অনুষ্ঠিত সদস্য নবায়ন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিবাদী শক্তিকে জায়গা দিতে চাচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক। তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠনের অধিকারকে বিএনপি স্বাগত জানায়, তবে সরকার