বিশেষ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৫
গত দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের আমলাতান্ত্রিক সহযোগীরা এখনও প্রশাসনের শীর্ষ পর্যায়ে রয়ে গেছেন। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের অন্তত ৩২ জন সচিব এবং সমমর্যাদার কর্মকর্তা এখনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যা নতুন প্রশাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।

প্রশাসনের উচ্চ পর্যায়ে অবস্থান নিয়ে পৃথক বলয় গড়ে তুলেছেন এসব কর্মকর্তা। সরকার পরিবর্তনের পরও, নীতির বাস্তবায়নে বিলম্ব এবং ক্ষেত্রবিশেষে প্রতিরোধের জন্য তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। জনপ্রশাসন সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, প্রশাসনের গতিশীলতা পুà