বিশেষ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫
জুডিশিয়াল কিলিং ও গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত বিচারকদের পুরস্কৃত করা হয়েছে সর্বোচ্চ পদে উন্নীত করে। বিশেষত, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় প্রদানকারী বিচারকরাই পরবর্তীতে প্রধান বিচারপতির পদে আসীন হয়েছেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে প্রধান ভূমিকা পালনকারী বিচারপতিরা শুধু উচ্চ পদ পেয়েই থেমে যাননি, তারা জুডিশিয়াল কিলিংয়ের রায় চূড়ান্ত করার ক্ষেত্রেও সরাসরি জড়িত ছিলেন। ক্ষমতার পালাবদলের পরও এই বিচারপতিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, অনেকেই আত্মগোপনে চলে গিয়েছিলেন এবং পরে সরকারের নমনীয় মনোভাবের কারণে ফের