বিএনপির বর্ধিত সভা: সাত বছর পর নেতাকর্মীদের মহাসমাবেশ
বিশেষ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫

দীর্ঘ সাত বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বহুল প্রতীক্ষিত বর্ধিত সভা। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত এই সভায় দলটির স্থায়ী কমিটি, নির্বাহী কমিটির সদস্যসহ সারাদেশের থানা, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ের সাড়ে তিন হাজার নেতাকর্মী অংশ নিচ্ছেন। সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি এ ধরনের সভা অনুষ্ঠিত হয়েছিল।

বিএনপির সর্বশেষ বর্ধিত সভার পর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাগারে প