বিএনপির বর্ধিত সভায় দলের ভবিষ্যৎ রূপরেখা ও ১০ দফা সিদ্ধান্ত গৃহীত

বিশেষ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৫

বিএনপির বহুল প্রতীক্ষিত বর্ধিত সভায় দলের ভবিষ্যৎ আন্দোলন ও রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে ১০ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই সভায় শুক্রবার সকালে দলীয় সিদ্ধান্ত ও প্রস্তাবনা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির ঘোষণায় বলা হয়, দলীয় প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় ‘ঐক্যেই শক্তি-ঐক্যেই মুক্তি’ স্লোগান সামনে রেখে দলীয় ঐক্য সুসংহত করা হবে। একইসঙ্গে দলের সৎ à