বিশেষ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৫
একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মজীবন শুরু করলেও কৌশলে ক্যাশিয়ারের দায়িত্ব দখল করে ১৭ বছর ধরে একই দপ্তরে বহাল আছেন এসএম আসাদুজ্জামান। সরকারি চাকরির নিয়ম ভেঙে বছরের পর বছর একই অফিসে কাজ করেই গড়ে তুলেছেন বিপুল সম্পদের পাহাড়।

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডার জালিয়াতি, ঘুষ গ্রহণসহ নানা অভিযোগ থাকলেও আজ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, উচ্চপদস্থ কর্মকর্তাদà